বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ ফেব্রুয়ারি ২০২২, ২:৫২ অপরাহ্ণ
বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেনকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম গত বছরের ৩০ নভেম্বর মারা যান। এরপর থেকে পদটি খালি ছিল।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।