কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি সংবাদপত্র জগতে এক অনন্য ইতিহাস

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ জানুয়ারি ২০২২, ৪:৪৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি সংবাদপত্র জগতে এক অনন্য ইতিহাস

সাহিত্য, সংস্কৃতি ও সংবাদপত্রের সূতিকাগার জেলা হিসেবে পরিচিত কুষ্টিয়া। এই জেলা থেকে ভোরে সূর্য উঠার সাথে সাথে অনেকগুলি দৈনিক পত্রিকা প্রতিদিন প্রকাশিত হয়। কবি, লেখক, মনীষী ও অনেক গুণীজনের চিন্তা চেতনার পটভূমি হিসেবে এই জেলা খ্যাত। বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি সংবাদপত্র জগতে এক অনন্য ইতিহাস হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে পাঠকদের মাঝে। এই জেলাতে জনপ্রিয়তার শীর্ষের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতার কবি- লেখকদের মাঝেও পত্রিকাটি প্রশংসা অর্জন করেছে।

দীর্ঘ পয়ত্রিশ বছরেরও বেশি নিয়মিত প্রকাশনায় আজ পর্যন্ত এই পত্রিকাটি এপার ও ওপার বাংলা তথা বাংলাদেশ ভারতের কবি, লেখক ও সাংবাদিকদের সুসম্পর্ক রেখে এক অবিশস্বরণীয় বন্ধনের ঐক্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে। জেলার এই ঐতিহ্য দৈনিক পত্রিকাটির সাথে যুক্ত হয়ে আজ অনেকে ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় দৈনিক পত্রিকা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও এই জেলার বেশ কয়েকটি সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার সম্পাদকও এই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশার সাথে হাতে খড়ি। একটি সংবাদপত্র যেমন একটি জেলার, দেশ ও সমগ্র বিশ্বের সামগ্রিক জ্ঞানকে মানুষের সম্মুখে উপস্থাপন করার সবচেয়ে বড় মাধ্যম তেমনি নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনে ও সাহিত চর্চার ক্ষেত্রেও এই পত্রিকাটির ভুমিকা সবসময় ছিল অপরিসীম।

১৯৮৭ সালের ২রা সেপ্টেম্বর থেকে প্রবীণ সাংবাদিক জনাব আবদুর রশীদ চৌধুরী’র সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক পত্রিকাটি শুরু থেকে নিয়মিত প্রকাশের মধ্যে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পত্রিকাটি সেই থেকে সপ্তাহে প্রতি শুক্রবার সাহিত্য পাতা দেশে ও প্রতিবেশী দেশ ভারত তথা দুই বাংলার কবি-লেখকদের মিলন মেলার বন্ধুত্ব সৃষ্টি করতে অবয়ব ভুমিকা পালন করে আসছেন।

সংবাদপত্রের ইতিহাসে বৃহত্তর কুষ্টিয়া জেলার সর্বপ্রথম মানসম্মত ও নিরপেক্ষ ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি এই জেলাবাসীর যেমন অহংকার ঠিক তেমনি আগামী প্রজন্মের কবি- লেখক ও সাংবাদিকদের জন্য অনুপ্রেরণাও বটে। যুগ যুগ ইতিহাসের পাতায় এই জেলার সংবাদপত্র শিল্পের এক অনন্য ঐতিহাসিক স্বরণীয় নাম হিসেবে ‘দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকাটি সবার হৃদয়ে ভালবাসার স্পন্দনে স্পন্দিত হবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন