কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের গ্র্যান্ড রিইউনিয়ন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর, পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ আগস্ট ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের গ্র্যান্ড রিইউনিয়ন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর, পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। এসএসসি ব্যাচের আমরা সবাই এক কাতারে বসবো মনের কথা বলতে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল হক মুসলিম হাই স্কুলের প্রত্যেক এসএসসি ব্যাচের বন্ধুত্ব অটল থাকুক। সেই সাথে স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের সুসম্পর্কের বন্ধন আরও গভীর হোক। শৈশবের স্মৃতি আর এই স্কুলের আলো, বাতাস ও মাটির গন্ধে-স্পর্শে সাবেক শিক্ষার্থীদের মনে আনন্দে জেগে ওঠুক নানা ঘটনা গল্প কথা ও স্মৃতিচারন। বিদ্যালয়ে হবে আবার বন্ধু মিলন মেলা।

সিরাজুল হক মুসলিম হাই স্কুলের সকল এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৬ আগামী দুই দিনব্যাপী (২৫ ও ২৬ ডিসেম্বর, ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই আলোকে বুধবার (১৯ আগষ্ট,২০২৬) সকাল ১০ টায় মুসলিম হাই স্কুলের আইটি হলরুমে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠানের পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেজর আনিস উল ইসলামের নেতৃত্বে হাসনাত করিম জিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানের সকল বিভাগের পরিচালনা কমিটির সদস্যগণ তাদের বাজেট, দায়িত্ব বন্টন, অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ, চুড়ান্তভাবে ভেনু নির্বাচন, ব্যাংক একাউন্ট খোলা, রেজিষ্ট্রেশন ফি, আয়ের উৎস সহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়।

গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৬ অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান মজু, আলাউদ্দীন আহমেদ, এনামুল হক, সরওয়ার মূর্শেদ রতন, স্কুলের প্রধান শিক্ষিকা নীলিমা আক্তার, মুন্সি আবু জাকারিয়া, আবু আকরাম, বড় বাবু, মুন্সী আবু আহমেদ রশীদ রেজা জুলিও, জায়েদুল হক মতিন, রুহুল আমিন, শফিকুজ্জামান দোলন, আবুল কালাম আজাদ, সোহেল খন্দকার, নূর মোহাম্মদ রবিউল, শহিদুল আলম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।