প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন ও পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, তাজোয়ার এম আউয়াল, সোহেল আহমদ চৌধুরী (চেয়ারম্যান, অডিট কমিটি), ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক, কামরুন নাহার, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহিঃনিরীক্ষক অনিল সালাম ইদ্রীস অ্যান্ড কোং চাটার্ড একাউন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ।
























