স্বাস্থ্যখাতে পরিবর্তনসহ তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু- উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ জুন ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
স্বাস্থ্যখাতে পরিবর্তনসহ তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু- উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী

নূর মোহাম্মদ রবিউল।। স্বাস্থ্যখাতে পরিবর্তনসহ তিন আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু ও যন্ত্রপাতি সচল করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অতঃপর কুষ্টিয়া মেডিকেল কলেজের ১৮ টি বিভাগ একযোগে শুভ উদ্বোধন করতে আগামী ৯০ দিন পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়ায় আসবেন বলে স্বাস্থ্যমন্ত্রী এমন আশ্বাসও দিয়েছেন।

এদিকে জেলার স্বাস্থ্য খাতের সকল সমস্যা সমাধানে ও আরো বেশ কিছু পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার আসেন। আকস্মিক এসেই তিনি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনের শুরুতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারিদের হাজিরা রেজিস্টার পর্যবেক্ষন করেন। পরে বিভিন্ন ওয়ার্ড, বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন। হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। মন্ত্রী ভর্তি রোগীদের জন্য তৈরিকৃত খাবারের মান পরীক্ষা করেন এবং খাবারের মান ঠিক রাখতে সকলকে পরামর্শ প্রদান করেন।

এদিকে সচেতন মহল মনে করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর কুষ্টিয়ার আগমন জেলার স্বাস্থ্যখাতে আসবে বেশ কিছু পরিবর্তন আসবে। যে সকল পরিবর্তনের বিষয়গুলি সুধীমহলে আলোচনা শোনা যাচ্ছে সেগুলো হলোঃ
১. কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী নিয়োগের বিতর্কিত টেন্ডার বাতিলের নির্দেশ।
২. সিভিল সার্জন অফিসের নিয়োগ বাতিল।
৩. প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতালের অব্যবস্থাপনা প্রমাণ পাওয়ার পরও ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের ক্ষমা করে সতর্ক করেন।
৪. তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল বিভাগ চালু করতে পরিচালক কে নির্দেশ।
৫. কুষ্টিয়া সদর হাসপাতাল আঙ্গিনার ড্রেন ব্যবস্থা ৪৮ ঘন্টা মধ্যে পরিস্কার করার নির্দেশ।
৬. কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেন ব্যবস্থা চালু করা।
৭. জনস্বার্থে কুষ্টিয়া মেডিকেল কলেজের ফ্যাসিস্ট সরকারের নেতা আমলা কর্তৃক দখলকৃত ৮ একর জায়গা অবৈধ দখলবাজদের লীজ বাতিলকরণ।
৮. কুষ্টিয়া মেডিকেল কলেজের শহীদ মিনারের অসমাপ্ত কাজ চালু করা।
৯. কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫৫০ জন ছাত্র ছাত্রী দের আবাসন ব্যবস্থা নিরসনের প্রতিশ্রুতি।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের অব্যাবস্থাপনা অনিয়ম করার কারণে কঠিন সতর্কীকরণ প্রদান।
১১. কুষ্টিয়া মেডিকেল কলেজের ১৮ টি বিভাগ একযোগে শুভ উদ্বোধন করতে আগামী ৯০ দিন পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়ায় আসবেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও কুষ্টিয়া জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।