কুষ্টিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সুস্থ -সাবলীল বিনোদন প্রদানে ও জনসচেতনতামূলক তথ্য প্রকাশের উদ্বুদ্ধকরণে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে শুক্রবার (৫ জুন, ২০২৬) সকাল দশটায় কুষ্টিয়া জেলার ফ্রন্ট লাইনের স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিটিবি ঢাকা মাল্টিমিডিয়ার সৌজন্যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালতলায় মিনি রিসোর্ট এন্ড পার্কের অনুষ্ঠানে নেতৃত্ব দেন জাতীয় ‘দৈনিক দেশতথ্য বাংলা’ এবং স্থানীয় ডিএফপি তালিকাভূক্ত ‘দৈনিক দেশতথ্য’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল বারী।
এ-সময় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফ্রন্ট লাইনের সাংবাদিকবৃন্দ এবং শতাধিক কন্টেন্ট ক্রিয়েটরগণ অংশগ্রহণ করেন।
























