শাহ আলী সহ দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ঢাকা মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বোগদাদী (রা:) এর পবিত্র মাজার সহ দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহর সংলগ্ন কুমারখালি উপজেলাধীন ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির সামনে বুধবার (২০ মে,২০২৬) দুপুরে সার্বজনীন গুরুবাদ ভক্ত ও আশেকান বৃন্দ ব্যানারের আয়োজনে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকা মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রা:)এর পবিত্র মাজার সহ দেশের বিভিন্ন মাজারে উপস্থিত ভক্ত আশেকানদের উপর উগ্র মৌলবাদিদের নগ্ন হামলা বন্ধ করতে হবে। এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক জুলফিকার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদলের কুষ্টিয়া জেলা শাখার মহিলা সম্পাদিকা কল্পনা আক্তার, লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী, লালন ঘরের সাধু হৃদয়, লালন সংগীত শিল্পী ওস্তাদ রতন শাহ, লালন একাডেমির সংগীত শিক্ষক ফিরোজ শাহ,
মাইজভান্ডারী দরবার শরিফের কুষ্টিয়া প্রতিনিথি ডাক্তার আলম, সাধক জাহিদ খন্দকার, মামুন সাধু, ফিরোজ সাধু, ঝর্না বাউল সংগীত শিল্পী, শিল্পী মোমিন মল্লিক,শিল্পী আলী শাহ, শিল্পী বাবু ফকির সহ স্থানীয় সাধু ও ভক্তবৃন্দরা।

























Leave a Reply