হাসিব ড্রীম স্কুল কলেজে প্রতিযোগিতায় তিনটি বিভাগে মাইশার কৃতিত্ব অর্জন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৪ মে ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
হাসিব ড্রীম স্কুল কলেজে প্রতিযোগিতায় তিনটি বিভাগে মাইশার কৃতিত্ব অর্জন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সামিয়া আফরিন খান মাইশা হাসিব ড্রীম স্কুল কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে তিনটি বিভাগেই সাফল্য অর্জন করেছে। রবিন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান, লোকসংগীতে দ্বিতীয় ও নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মাইশা। প্রতিযোগিতায় অষ্টম-দশম শ্রেণি বিভাগে অংশ নিয়ে তিনটি শাখায় পরিবেশনায় মুগ্ধ করে মাইশা এই সাফল্য অর্জন করে।

হাসিব ড্রীম স্কুল কলেজের আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মেজর মোঃ নূরুল আমিন হেলাল (অব.)। বিজয়ী শিক্ষার্থী মাইশাকে মেডেল ও সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অর্জনে আনন্দ প্রকাশ করে তারা বলেন, এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানায়, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাইশার পিতা কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড.মো: আব্দুল কুদ্দুস খান ও মাতা তহমিনা আফরোজা নাছরিন কুষ্টিয়া সদর উপজেলার উত্তর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.