কুষ্টিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ মহান মে দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সকাল ১০টায় শিল্পকলা একাডেমী চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.