কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, দুই জনকে জীবিত উদ্ধার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, দুই জনকে জীবিত উদ্ধার

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদীতে তিন ভাই গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাফিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং রেনউইক মোড় এলাকার শামসুল আলম হীরার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,আজ সাফিনের ছোট ভাইয়ের জন্মদিন ছিল। সে উপলক্ষে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে সেটি শেষে বিকেলে সাফিন তার ভাই নাফিন এবং চাচাতো ভাই স্মরণ বাড়ি সংলগ্ন গড়াই নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নাফিন ও স্বরণকে জীবিত উদ্ধার করতে পারলেও সাফিন পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় সাফিনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.