যশোর রিজিয়নে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) সমন্বয় সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
যশোর রিজিয়নে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) সমন্বয় সভা অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর রিজিয়নের তিনটি জেলা—যশোর, মেহেরপুর ও কুষ্টিয়ার পাঁচটি উপজেলা কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, মুজিবনগর, বাঘারপাড়া ও কেশবপুরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর কো-অর্ডিনেটর ও পিস অ্যাম্বাসেডরদের সমন্বয়ে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প, যা যুক্তরাজ্যের এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী অধ্যাপক মোহা. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্যান এর সহসমন্বয়কারী মো: মুনছুর আলী এবং সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ এবং যশোর রিজিয়নের রিজিয়নাল কো-অর্ডিনেটর মো. খোরশেদ আলম, কুষ্টিয়া সদর উপজেলার বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর মো. মঞ্জুরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজমুল হোসেন মিন্টু, মহিলা দলের সভাপতি সায়্যেদাতুন্নেছা নয়ন, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. সাবদার আলি, সমন্বয়কারী মো. ওয়াজেদ আলি খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. খায়রুল বাশারসহ বিভিন্ন উপজেলার পিস অ্যাম্বাসেডরগণ। এছাড়া বাঘারপাড়া উপজেলার বিএনপি নেতা মো. মাসুদ আলম টিপু, মহিলা দলের সভানেত্রী দিলরুবা পারভিন, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রণয় কুমার বিশ্বাস, সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠু এবং কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আলাউদ্দিন আলা, সাংবাদিক মোতাহার হোসেন, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও সুফিয়া পারভিন শিখাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান)-এর কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত কর্মপরিকল্পনায় স্থানীয় পর্যায়ে শান্তি ও সহাবস্থান জোরদার, প্রতি দুই মাসে ভার্চুয়াল মিটিং, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন, ধর্মীয় নেতাদের সাথে সংলাপ এবং মেহেরপুরে সর্বধর্মীয় ঐক্য পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর রিজিয়নের মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।