কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাঁস এলাকায় দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাঁস এলাকায় দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে দিনদুপুরে সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে  এ ঘটনা ঘটে। নিহত সাগর (২৭) চৌরহাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম এশিয়া পোস্টকে বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.