কুষ্টিয়া ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের দোল উৎসব পালন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ মার্চ ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের দোল উৎসব পালন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহর সংলগ্ন কালী নদীর তীরে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় তথা বাউল সম্রাট ফকির লালন শাহের দোল উৎসব পালিত হয়েছে। সোমবার (২ মার্চ)
ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন স্মরণোৎসবে প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালনের দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।
ফরহাদ মজহার আরও বলেন, ‌‘পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।

রমজানের পবিত্রতা রক্ষায় এবারের তিন দিনের অনুষ্ঠান একদিনে নামিয়ে আনা হয়েছে। সীমিত পরিসরে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে এবারের অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.