কুষ্টিয়ায় লালন সাঁইজির দোল উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মার্চ ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় লালন সাঁইজির দোল উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় সোমবার (২ মার্চ-২০২৬) লালন সাঁইজির দোল উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে রবিবার ১ মার্চ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালন একাডেমির সভাকক্ষে জেলা কোর কমিটির সভার আয়োজন করা হয়।

উক্ত কোর কমিটির সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

পরবর্তীতে পুলিশ সুপার লালন একাডেমির চত্বরে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে লালন সাঁইজির দোল উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লালন সাঁইজির দোল উৎসব-২০২৬ উদযাপন কমিটির সাথে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.