কুষ্টিয়া দৌলতপুর ছাত্র সংগঠনে এর উদ্যোগে ইফতার মাহফিল
কুষ্টিয়া সরকারী কলেজের খেলার মাঠে শুক্রবার ইফতার দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে অতিথিদের মধ্যে ছিলেন ডা: মো: শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক(অর্থোপেডিক্স), কুষ্টিয়া মেডিকেল কলেজ , ডা: মো: আব্দুল হক তুরান, সিনিয়র কনসাল্টেন্ট, কুষ্টিয়া সদর হাসপাতাল ও হুসাইন মোহাম্মদ ওয়াসিম ফিরোজ, ইন্সট্রাক্টর, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মো: নাজমুস সাকিব প্রিন্স, সহকারী প্রকৌশলী, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পাণী, কুষ্টিয়া, এস এম সোহেল, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পাণী, কুষ্টিয়া, মো: আব্দুল্লাহ আল কাহাফ, প্রজেক্ট কো-অর্ডিনেটর(রিকভারী এন্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট, রেইজ) প্রজেক্ট। উপস্থিত ছিলেন দৌলতপুরের শিক্ষক, মেডিকেল শিক্ষার্থী, প্রকৌশলী ও কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ। এই সংগঠনের উদ্দেশ্য হলো ছাত্রদের অধিকার রক্ষা, ছাত্রদের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন সমস্যার সমাধান ও সহায়তা প্রদান করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান করা।

























Leave a Reply