কুষ্টিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এমআইপিএস প্রকল্পের ‘শান্তি ও সম্প্রীতির প্রসারে বিভিন্ন এলাকাতে সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এমআইপিএস প্রকল্পের ‘শান্তি ও সম্প্রীতির প্রসারে বিভিন্ন এলাকাতে সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি- এমআইপিএস প্রকল্প কাজ করছে। প্রকল্পটি ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত সহিংসতা প্রশমনে স্থানীয় পিএফজি, ওয়াইপিএজি কমিটির মাধ্যমে পরিচালিত করে থাকে। কমিটিতে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক সহ সর্বস্তরের প্রতিনিধি রয়েছেন।

প্রকল্পের কর্মসূচির আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী,২০২৬) পিএফজি কমিটির সহায়তায় কুষ্টিয়ার বিভিন্ন কমিউনিটিতে শান্তি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সমন্বয়কারী সাদিক হাসান রহিদ, এমঅ্যান্ডই রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম, পিএফজি সদস্য সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, পিএফজি সদস্য রেজাউল করিম রেজা, ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান। এছাড়াও সাংবাদিকদের মধ্যে খ. তুহিন আহমেদ, সাবিনা ইয়াসমিন শ্যামলী ও নূর মোহাম্মদ রবিউল অংশগ্রহণ করেন।
———-
শহরের জুগিয়া দাশপাড়া কমিউনিটির এলাকাবাসীদের সাথে শান্তি-সম্প্রতি সভা

কুষ্টিয়া শহরের জুগিয়া দাশপাড়া কমিউনিটির এলাকাবাসীদের সাথে শান্তি- সম্প্রতি সভা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। একশত পঞ্চাশ পরিবারের বসাবসরত পরিবারদের প্রতিনিধিদের নিয়ে শান্তি সভায় উপস্থিত স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, পিএফজি সদস্য উন্নয়ন কর্মী ফারজানা ববি রুমা। উপস্থিত ছিলেন নিরঞ্জন দাশ, দাশপাড়া মন্দির কমিটির সভাপতি
সুকুমার দাশ, শিপুল কুমার দাস প্রমূখ।
স্থানীয়রা জানান একসময় আমাদের ভোট দেওয়া নিয়ে চাপ আসতো, প্রাণ খুলে কথা বলতে একটু ভয় হতো। এই প্রকল্পের শান্তি বৈঠকে আমরা আমাদের নিজের মধ্যে ছোট ছোট কোন্দল সমাধান করতে পারছি এবং আমরা অনেক অনেক শান্তিতে বসবাস করছি।
——-
৩নং ওয়ার্ডে মাদক বিষয় সহিংসতা ঘটনাকে নিয়ে পিএফজি কমিটির শান্তি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া শহরের ৩নং ওয়ার্ডে কুঠিপাড়া- আমলাপাড়ায় সাম্প্রতিক মাদক ও ভুলবোঝাবুঝি বিষয়কে কেন্দ্র করে সহিংসতায় ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটে। এমন ঘটনা আর যাতে না ঘটে এই আলোকে স্থানীয়দের নিয়ে কুঠিপাড়ায় পিএফজি কমিটির এক শান্তি সভা দুপুরে অনুষ্ঠিত হয়। স্থানীয় পিএফজি কমিটির রাজনৈতিক সদস্য সাবেক পৌর কাউন্সিল আতাউল গণি ওসমান জানান, এমআইপিএস প্রকল্পের প্রশিক্ষণ আমার জীবনে সমাজসেবামূলক কাজে আরও অনুপ্রাণিত করেছে। প্রকল্পের মাধ্যমে আজ আমাকে আত্বমানবতার সেবার কাজকে আরও স্পৃহা জাগিয়ে দেয়। আমাদের এলাকায় এমন ঘটনা খুবই দুঃখজনক। আমারা পিএফজি সদস্যগণ রাজনৈতিক, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় কোন্দলের বিষয়দি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক আনতে সক্ষম হয়েছি।
——–
কুষ্টিয়ার বড়িয়া গ্রামে স্থানীয় রাজনৈতিক কোন্দল রোধে পিএফজির শান্তি সভা

কুষ্টিয়া সদর উপজেলার বটতেল ইউনিয়নের বড়িয়া গ্রামে স্থানীয় রাজনৈতিক কোন্দল রোধে প্রকল্পের এক শান্তি সভা দুপুর দুইটায় অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের পিএফজি সদস্য স্থানীয় ধর্মীয় নেতা বড়িয়া জামে মসজিদের ইমাম শরিফুজ্জাম এই কোন্দল থামাতে ব্যাপক ভুমিকা পালন করেছেন বলে স্থানীরা মন্তব্য করেন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের পিএফজি সদস্য স্থানীয় ধর্মীয় নেতা ইমাম শরিফুজ্জাম ও এলাকার সূধীজনেরা। রাজনৈতিক দলের কোন্দল যাতে এলাকাতে আর না হয় এই বিষয়ে এলাকাবাসী শান্তিপ্রিয় থাকবে। সবাই মিলেমিশে থাকবো বলে জানান। আগের সকল কোন্দল ভুলে যেয়ে ক্ষমা দৃষ্টিতে দেখে আমরা শান্তিতে থাকবো বলে স্থানীয়রা ব্যাক্ত করেছেন।
—-
আইলচাড়ায় পিএফজির শান্তি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া সদর উপজেলার খোদ্দ আইলচাড়া গ্রামে পিএফজি সদস্য শিক্ষক আসাদুজ্জামানের সহায়তায় শান্তি সভা বিকেলে অনুষ্ঠিত হয়। খোদ্দ আইলচাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির ১১ সদস্যদের মধ্যে ৫ জন বিরোধী, স্কুলের পুরাতন ভবন ভাঙ্গা ও পুকুরের জায়গা লিজের বিষয়ে আলোচনা হয়। এই নিয়ে এলাকাতে কোন্দল হবে না বলে একাংশ উপস্থিত এলাকাবাসী অঙ্গীকার করেন। অতঃপর সমাধানের পর্যায়ে চলমান রয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রকল্পের কার্যক্রমের শান্তি সভা বিভিন্ন কমিউনিটির স্থানীয় পিএফজি ও ওয়াইপিএজি কমিটির সদস্যবৃন্দ সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.