দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুষ্টিয়ার পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুষ্টিয়ার পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) শহরের চিলিস রেস্টুরেন্টের সভাকক্ষে কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা এবং সভাপতিত্ব করেন পিএফজি সমন্বয়কারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো: শফিকুল ইসলাম বলেন পিএফজির মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যা ডকুমেন্টেশন করা দরকার ছবি বা ভিডিও এর মাধ্যমে। এরপর সেগুলো এমআইপিএস এর ফেসবুক পেজে বা নিজস্ব প্রোফাইলে প্রচার করতে হবে। এছাড়া তিনি বলেন নিজ নিজ অবস্থান থেকে সহিংসতা প্রতিরোধে আরো বেশি কিভাবে কাজ করা যায় তার পরিকল্পনা গ্রহণ করতে হবে যা শান্তিপূর্ণ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

সভায় মূল বক্তব্য সমন্বয় করেন এলাকা সমন্বয়কারী এস.এম রাজু জবেদ। এছাড়া আলোচনা করেন এমঅ্যান্ডই, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম এবং কমুনিকেশন ও পাবলিকেশন অফিসার এ এস এম আতিকুর রহমান। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা সুজনের সভাপতি আবু হেনা মোহা. সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, গোলাম রসুল বাবলু, বিএনপির প্রবীণ সদস্য মো. মিরাজুল ইসলাম রেন্টু, পিস অ্যাম্বাসেডর বনানি বিশ্বাস, মো. আসাদুজ্জামান, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, ওয়ার্কাস পার্টির এসরারুল হক, জাসাস এর মো: মামুনুর রশিদ, ইমরান আহম্মেদ সঞ্জু, সাংবাদিক রেজাউল করিম রেজা, ওয়াইপিএজি সমন্বয়কারী সাদিক হাসান রহিদ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় উঠে আসে ৩নং ওয়ার্ডে সাম্প্রতিক সহিংসতায় ঘরবাড়ি ভাঙার ঘটনা ও মাদক এর বিষয়। এতে উপস্থিত সদস্যরা ঐ এলাকায় একটি সম্প্রীতির পিস ইভেন্ট আয়োজন এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, যার সমন্বয় করবেন মিরাজুল ইসলাম রেন্টু ও আতাউল গণি ওসমান এবং বড়িয়া বটতৈলে মো: শরিফুজ্জামান এর নেতৃত্বে পিস ইভেন্টের পরিকল্পনা করা হয়। এরপর আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয় এবং আসন্ন শান্তি ও সম্প্রীতির সফলতার ফিল্ডগুলো ভিজিটের পরিকল্পনা গ্রহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.