কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী ওয়াং লিনা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ জানুয়ারি ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী ওয়াং লিনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অতি চেনা মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।

বিভিন্ন এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জাকির হোসেন সরকার। ৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় তাঁর স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়। এদিকে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।