গণতন্ত্রের পক্ষের লড়াইয়ের অন্যতম আইকন তারেক রহমান ফিরছেন দেশে, বিএনপির নতুন করে পথচলার সংকল্প

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ণ
গণতন্ত্রের পক্ষের লড়াইয়ের অন্যতম আইকন তারেক রহমান ফিরছেন দেশে, বিএনপির নতুন করে পথচলার সংকল্প

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ দীর্ঘ নির্বাসিত প্রবাস জীবনের ইতি টেনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা। নির্যাতিত হয়ে চিকিৎসার জন্য দীর্ঘ দেড় দশক আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। আজ দেশে ফেরা সময় তাঁর সাথে ছিলেন স্ত্রী ডাঃ জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিদেশের মাটিতে থেকেও বিএনপির মতো বড় ও গ্রাম পর্যায় পর্যন্ত সুবিস্তৃত একটি রাজনৈতিক দলকে পরিচালনা করেছেন তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে গণ-আন্দোলন গড়ে উঠেছিল, তার নেতৃত্ব দিয়ে এবং অসংখ্য নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীর পাশে থেকে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের লড়াইয়ের অন্যতম আইকন।

তারেক রহমান আজ ফিরছেন এমন এক সময়ে, যখন রাজনীতি নতুন মোড় নিয়েছে। ভোটের মাঠ তৈরি হচ্ছে, আর বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। দলের নেতা-কর্মীরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তাঁদের বিশ্বাস, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি এনে দেবে। নির্বাচন সামনে রেখে তাঁর দেশে ফেরা দলকে আরও দৃঢ়ভাবে দাঁড় করাবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.