কুষ্টিয়া কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুরে সর্প দংশনে মা ও মেয়ের মৃত্যু

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ আগস্ট ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়া কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুরে সর্প দংশনে মা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের দংশনে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু জানান, সর্প দংশনে মারা যাওয়া দুজন হলো- ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহান।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপ দংশন করে। প্রথমে ঠিকমতো বুঝতে পারেনি তারা। ভেবেছিল কোনো পোকা কামড়িয়েছে। পরে ঘরে সাপ দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে যায়। রাতেই মেয়ে মারা যায়, আর মা মারা যায় বৃহস্পতিবার দুপুরে। পরে স্থানীয়রা ওই ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।