রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাহিত্য আড্ডায় কথাসাহিত্যিক রফিকুর রশীদ
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র প্রতিষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যায়ের বাংলা বিভাগের আয়োজনে সাহিত্য আড্ডার তৃতীয় পর্ব শেষ হয়েছে। ০৯ নভেম্বর, ২০২২ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ আড্ডায় অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক গবেষক রফিকুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আড্ডায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এস এম হাসিবুর রশিদ তামিম। আড্ডায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন ও কুষ্টিয়া টেকিক্যাল স্কুল এন্ড কলেজের ইনিস্ট্রাক্টর মো. রেজাউল করিম মিন্টু। পুরো আড্ডায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ড. মহিবুল ইসলাম, রোভার স্কাউটস এর সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক এম এ গাফফার মিঠু এবং প্রভাষক মোছা. শিলা খাতুন।
আড্ডার শুরুতেই লেখককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী মাহফুজ আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে উত্তরীয় ও সুভেনির উপহার প্রদান করা হয় লেখককে। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও গবেষক ইমাম মেহেদী।
লেখকের কথার ফাকে ফাকে ছিলো লেখক ও শিক্ষার্থীদের প্রশ্নত্তোর পর্ব। বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত প্রাণবন্ত আড্ডায় লেখক মুখোমুখি হন নতুন নতুন পাঠকের সাথে। গল্পে গল্পে সময় অতিবাহিত লেখকের লেখালেখি, শিক্ষকতা, আমাদের মুক্তিযুদ্ধ ও লেখকের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা নিয়ে।
























