ভিডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মে ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ
ভিডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (০১ মে) বিটিভিতে ধারণ করা ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে ঈদুল ফিতরের মহিমায় দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত য়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

এর আগে মোবাইল ফোনে অডিও বার্তার মাধ্যমেও ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।