কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের গতির প্রতিযোগিতায় তিন যুবক নিহত
কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের গতির প্রতিযোগিতায় তিন যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)। গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মোটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মটর সাইকেলযোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো এক কিশোর।
অফিসার ইনচার্জ আরো জানান,মুলত; বেপরোয়াগতিতে মটর সাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।
























