‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কুষ্টিয়া জেলা সংসদের আয়োজনে নৌকা ভ্রমণ ও মিলনমেলা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কুষ্টিয়া জেলা সংসদের আয়োজনে নৌকা ভ্রমণ ও মিলনমেলা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশের বৃহত্তম ও অন্যতম শীর্ষস্থানীয় প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কুষ্টিয়া জেলা সংসদের আয়োজনে গড়াই-পদ্মা মোহনায় শনিবার (১২ নভেম্বর, ২০২৬) নৌকা ভ্রমণ, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া উদীচী”র সকল সদস্যদের প্রতি স্মরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উদীচী’র কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি এডভোকেট সোহেল সাইদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, লেখক ও কলামিস্ট নূর মোহাম্মদ রবিউল, জাতীয় ইংরেজি দৈনিক ‘দি ডেইলি নিউজ ষ্টার’ পত্রিকার স্টাফ রিপোর্টার নূর রিন্টু চৌধুরী, স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের শিক্ষক মাহামুদুল হাসান শিশির, আবৃত্তিকার কার্তিক বিশ্বাস, সংগীতশিল্পী বিপ্লব মৈত্র, উদীচী কুষ্টিয়া সংসদের সাংস্কৃতিক সম্পাদক আব্বাস খন্দকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী’র কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রব্বানী।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে অনুষ্ঠান বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিভাঙ্গা, বালিশ বদন, আবৃত্তি, গান, নৃত্য, কৌতুক সহ কয়েকটি ক্রীড়া অনুষ্ঠান ও লটারি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অধিকার, স্বাধীনতা, সাম্য এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের সংগ্রামের লক্ষ্যে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উদীচীর কর্মীরা সরাসরি ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্তমানে সারা দেশে উদীচীর বহু শতাধিক শাখা এবং দেশের বাইরেও কয়েকটি দেশে শাখা রয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশ সরকার উদীচীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ভূষিত করে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।