কুষ্টিয়ায় রবিন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়িতে তিন দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের তালিকা ও সময়সূচী
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ শে বৈশাখ-১৪৩৩, ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকছেন না। ইতিমধ্যে তিন দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল ও সংগঠনের তালিকা প্রকাশ করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, বিভিন্ন সাংস্কৃতিক দলের আবৃত্তি, নাটক, রবীন্দ্র সংগীত ছাড়াও স্থানীয় গ্রামীণ মেলা।
জেলা প্রশাসনের আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক দলের কর্মসূচির তালিকা ও সময়সূচী অনুযায়ী সংগঠনগুলি পারফর্ম করবে। অনুষ্ঠান সফল ও সার্থক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

























Leave a Reply