কুষ্টিয়ায় স্কুলের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ এপ্রিল ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় স্কুলের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন জেলা প্রশাসক

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ তৌহিদ বিন-হাসান। শনিবার (২৫ এপ্রিল) বিদ্যালয় পরিদর্শনকালে, তিনি নতুন ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের স্থান নির্ধারণসহ উন্নয়ন কর্মকান্ডের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জাকির হোসেন। এ সময় কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক জনাব মৃনাল কান্তি সাহা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডের সার্বিক বিষয় তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মফিজুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্তকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.