বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে: ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন উপাচার্য

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ এপ্রিল ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে: ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২০২৭ বর্ষের নির্বাচন চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ-সময় উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের কর্মকর্তা সমিতির নির্বাচনে যারাই জয়ী হবেন সবাইকে মেনে নিতে হবে। একযোগে মিলেমিশে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কম ভোট পাওয়া মানে তাদেরকে ছোট করে না দেখা, সবাই জিতেছে এই মানসিকতা প্রার্থীদের থাকতে হবে। আগামীদিন এই বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

এদিকে ইবি কর্মকর্তা সমিতির ২০২৬-২০২৭ বর্ষের নির্বাচনে মোট পনেরটি পদের মধ্যে ১৪ টি পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ বাবুল-তোজাম পরিষদ) ও অপরদিকে শুধুমাত্র ১টি সদস্য পদে জয়লাভ করেছে রিপু-লতিফ পরিষদ।

উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.