কুষ্টিয়া- ৪ আসনে নির্বাচনের ফলাফল ও ব্যালট পেপার জব্দের নির্দেশ হাইকোর্টের

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
কুষ্টিয়া- ৪ আসনে নির্বাচনের ফলাফল ও ব্যালট পেপার জব্দের নির্দেশ হাইকোর্টের

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮, কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচনী মামলা নং–২৮/২০২৬ দায়ের করেন।

১১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এর মাননীয় বিচারপতি মোঃ জাকির হোসেন মামলার শুনানিতে প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করেন এবং কেন ভোট পুনঃগণনা করা হবে না, এই মর্মে রুল জারি করেন। একই সাথে নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথি যথাযথভাবে সংরক্ষণ করার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশ প্রদান করা হয়েছে।

এসময় বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর বিজ্ঞ আইনজীবী কে এম মামুন-অর-রশীদ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।