মেধাবী শিক্ষার্থী ইলমা জাহান ফিমার চিকিৎসার জন্য সবাই সামর্থ্য অনুযায়ী একটু পাশে দাঁড়ায়
নূর মোহাম্মদ রবিউল।। ইলমা জাহান ফিমা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী বর্তমানে ব্লাড ক্যান্সারে (Stage-2) আক্রান্ত। উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। ফিমার পরিবারের পক্ষে এত বড় ব্যয় বহন করা মোটেই সম্ভব নয়। আপনি, আমি অতঃপর আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী ফিমার পাশে দাঁড়ায়, তাহলে ফিমার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।
কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে যশোর বোর্ড কর্তৃক মেধাবৃত্তিপ্রাপ্ত এই মেয়েটির স্বপ্নগুলো যেন অর্থের অভাবে থেমে না যায়। এই মানবিক প্রচেষ্টায় সবার দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন ইলমা জাহান ফিমার পরিবার।
সাহায্য পাঠানোর মাধ্যম: ফিমার মায়ের মোবাইল ও বিকাশ নম্বর:- 01716-984864 (লিপি খাতুন), ব্যাংক একাউন্ট তথ্য: হিসাবে শিরোনাম- লিপি খাতুন, একাউন্ট নং- 3007201009332, সোনালী ব্যাংক পিএলসি, দহকুলা শাখা, কুষ্টিয়া।
ইলমা জাহান ফিমার পিতা মোঃ ফিরোজুল রহমান একজন ক্ষুদ্রব্যাবসায়ী ও মাতা হলেন গৃহিণী লিপি খাতুন। তাদের স্থায়ী নিবাস কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামে। বর্তমান পরিবারটি কুষ্টিয়া শহরের সনো-২ প্রতিষ্ঠানের পাশের গলিতে একটি বাড়িতে ভাড়া থাকেন। মেধাবী এই শিক্ষার্থী রাজধানী ঢাকা ধানমন্ডি গ্রীন রোডে গ্রীনভিউ ক্লিনিকে বর্তমান চিকিৎসাধীন রয়েছে। আসুন মেধাবী শিক্ষার্থী ইলমা জাহান ফিমার চিকিৎসার জন্য সবাই সামর্থ্য অনুযায়ীএকটু পাশে দাঁড়ায়, আরও একবার মানবতার বিজয় হোক।
























