বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ জুলাই ২০২৩, ২:৫৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির মত বিনিময় সভা শুক্রবার (৭ জুলাই,২০২৩)বিকালে ঢাকা নীলক্ষেতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর সভাপতি ও জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির আহব্বায়ক সনেট কবি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সভায় প্রধান আলোচক বলেন, পোয়েটস ক্লাব তার জন্মলগ্ন থেকে কবি লেখক দের অধিকার নিয়ে সভা সমাবেশের মাধ্যমে কথা বলে আসছে। এবারের জাতীয় সাহিত্য সম্মেলনের আলোচনা সভায় কবি লেখক দের অধিকার নিয়ে কথা বলবে বাংলাদেশ পোয়েটস ক্লাব। পোয়েটস ক্লাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সাহিত্য সংগঠন, আমরা
নতুন প্রজন্মের কবি, লেখক, কলামিস্ট সাংবাদিক, গল্পকার ঔপন্যাসিক, ইতিহাস রচয়িতা, রম্য লেখকদেরকে আগামী দিনের জন্য প্রতিষ্ঠিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ প্রস্তাব করেন, একটি অনুষ্ঠান স্বার্থক সুন্দর হয় অনুষ্ঠানের কর্মসূচি এবং সঠিক পরিচালনায়। তাই আমাদেরকে একটা শক্তিশালী ব্যবস্থাপনা কমিটি গঠন করে কাজ করা দরকার। এছাড়া পোয়েটস ক্লাব ঢাকা জেলা সম্পাদক কবি সুবর্ণা অধিকারীর প্রস্তাবে এবং নারায়নগঞ্জ জেলা সভাপতি লায়ন সালেহ আহমদ বাদশার সমর্থনে সর্ব সম্মতি ক্রমে কবি আতাউল ইসলাম সবুজ কে আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় সাহিত্য সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, আহবায়ক আতাউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক কবি মুস্তারী বেগম, কবি আব্দুল খালেক আলো, নাজনীন সুলতানা লুনা, সদস্য সচিব লায়ন সালেহ আহমদ বাদশা, সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী,নাহিদ রোকসানা, শিহাব রিফাত আলম রূপম, দেলোয়ার মুহাম্মদ, আবদুর রাজ্জাক, আবদুর রশিদ চৌধুরী, মির্জা আশরাফুল ইসলাম, অধ্যাপক আনোয়ারা খানম, অধ্যাপক মিলন রায়, ডাক্তার মোহসিনা খানম, সুবর্ণা অধিকারী, এস এম নজরুল ইসলাম, অমিতাভ চক্রবর্তী, মিজানুর রহমান মিজান, হাসিনা সুলতানা, হাসিনা মমতাজ, তৃষ্ণা মার্টিনা, আফরোজা জেসমিন, জান্নাতুন নাঈম, মুজিবুর রহমান বকুল, অধরা আলো, মিয়া আসলাম প্রধান, মাহতাব উদ্দিন, মো. সাহিদুল ইসলাম, মুর্শেদা ভূইয়া মিরা। সবশেষে আগামী ১৫ জুলাই জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির পরবর্তী সভার তারিখ ধার্য করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন