শীর্ষে অবস্থান করার

বলিউড জয়ের নেশায় অভিনেত্রী শর্বরী ওয়াঘ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ নভেম্বর ২০২২, ৬:২৩ অপরাহ্ণ
বলিউড জয়ের নেশায় অভিনেত্রী শর্বরী ওয়াঘ

ভারতের সব অভিনেতা-অভিনেত্রীরই বলিউডে কাজ করার স্বপ্ন থাকে। প্রত্যাশা থাকে বলিউড দুনিয়ার শীর্ষে অবস্থান করার। এই স্বপ্ন নিয়েই অন্যান্যদের মতো অভিনেত্রী শর্বরী ওয়াঘ যাত্রা শুরু করেছেন।

এখন যেন তাকে বলিউড জয়ের নেশায় পেয়ে বসেছে শর্বরীকে। তাই তো শর্বরী ওয়াঘ নিজেকে মেলে ধরছেন নানান রূপে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে ফ্যাশনের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন এ নায়িকা। শর্বরী ওয়াঘের এই ফ্যাশন শোতে অংশ নেওয়া ছবিগুলো এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবিতে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টের থাই-হাই স্লিট ড্রেসে শর্বরী। বিভিন্ন রূপে এই ছবিতে নিজেকে মেলে ধরেছেন তার ভক্ত-অনুরাগীদের জন্য। আবেদনময়ী এসব ছবিতে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।

শর্বরী ১৯৯৬ সালে ভারতের মহারাষ্ট্রের মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শৈলেশ ওয়াঘ একজন ভবন নির্মাতা এবং মা নম্রতা ওয়াঘ একজন স্থপতি। তিনি মুম্বাইয়ের দ্য দাদার পারসি ইয়ুথস অ্যাসেম্বলি হাই স্কুল এবং রূপারেল কলেজে পড়াশোনা করেছেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তার মাতামহ।

মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শর্বরী। পরবর্তীতে কলেজে থাকাকালীন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস’ প্রতিযোগিতায় সেরার মুকুট জয় করেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপনের কাজ করার পাশাপাশি জেফ গোল্ডবার্গ স্টুডিও থেকে নয় মাস অ্যাক্টিং কোর্স করেছেন তিনি। কিন্তু সেখানেই থেমে থাকেননি তিনি। নিজের অভিনয় দক্ষতা বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন থিয়েটারের বিভিন্ন কর্মশালায় যোগ দিতেন শর্বরী।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন