আয়োজন হবে সাদামাটা: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২৪ ডিসেম্বর

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ অক্টোবর ২০২২, ১:১৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২৪ ডিসেম্বর

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

জানা গেছে, নির্ধারিত তারিখে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক দিনের আয়োজনে সকালে উদ্বোধন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সবশেষে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

এবার আয়োজন সাদামাটা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।

জানা গেছে, বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়। বিকেল চারটার আগেই কার্যনির্বাহী সংসদের সদস্যরা গণভবনে উপস্থিত হন।আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। সেই কাউন্সিলে দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।