সেই সমস্ত সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ

বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অবৈধ সম্পত্তির সন্ধান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ মে ২০২২, ৩:২৬ পূর্বাহ্ণ
বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অবৈধ সম্পত্তির সন্ধান

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার তার অবৈধ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয় এই অবৈধ সম্পত্তির মালিক তিনি কীভাবে হলেন এ নিয়ে প্রশ্নও উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যমে।সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ইডি এবার তলব করল শ্রীলঙ্কান এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদ মাধ্যমে বরাতে জানা গেছে, প্রায় সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিকানা রয়েছে জ্যাকুলিনের। যার মধ্যে ৫ কোটি ৭১ লক্ষ টাকার সম্পদ সুকেশই তাকে উপহার দিয়েছিলেন কালো টাকা সাদা করতে।

ইডির অনুমান, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকুলিনের জন্য উপহার কিনেছেন। তিনি জ্যাকুলিনের পরিবারের সদস্যদের জন্যও ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার এবং প্রায় ২৭ হাজার অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। যার সবটাই বেআইনি পথে উপার্জন করা। অতএব সেই সমস্ত সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

এদিকে সুকেশের নামও অপরাধের খাতায় এসেছে পরপর। রাজনীতিবিদ টিটিভি ধীনাকরণের সঙ্গে একটি পাঁচ বছরের পুরনো প্রতারণার মামলায় নাম জড়িয়ে রয়েছে সুকেশের। এ বছর ৪ এপ্রিল তাকে গ্রেপ্তার করে ইডি।

গত বছরও ছদ্মবেশে দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২১৫ কোটি টাকা তোলার জন্য সুকেশকে গ্রেপ্তার করেছিল ইডি। তার সঙ্গে এবার জ্যাকুলিনের নাম জড়াতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে জ্যাকুলিন ফার্নান্দেজ এখনো এ বিষয়ে মুখ খোলেননি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন