কুষ্টিয়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বাৎসরিক ওরশ শুরু

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২ এপ্রিল ২০২২, ৩:০৩ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় হযরত বাবা নফর শাহ্ (রঃ) বাৎসরিক ওরশ শুরু

হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফে পবিত্র বাৎসরিক ওরশ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আব্দুল আজিজ সড়কস্থ হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদী মাজার প্রাঙ্গণে ১৯, ২০ ও ২১ চৈত্র ১৪২৮ বাংলা (২, ৩ ও ৪ এপ্রিল ২০২২ ইং) শনি, রবি ও সোমবার ৩ দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। প্রতিদিন ফজরের পর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারাবীর পরে মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

হযরত বাবা নফর শাহ্ (রঃ) বুগদাদীর মাজার শরীফ পরিচালনা কমিটি’র সহ-সভাপতি গাজীউর রহমানের সভাপতিত্বে সকল অনুষ্ঠান পরিচালনা করবেন মাজার শরীফ পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক।

ওলি-আউলিয়াদের জীবনী ও মর্যাদার বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, পাবনার আলহাজ্ব হযরত মাওলানা ইসমাইল হোসেন (মাছিমপুরী), কুষ্টিয়া বড় বাজার কুওয়াতুল ইসলাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মোঃ রফিকুল ইসলাম, কুষ্টিয়া পাহাড়পুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা জিয়াউর রহমান, কুষ্টিয়া মদিনাতুল চাঁদ জামে মসজিদের ইমাম ক্বারী হাফেজ মোঃ ইয়াদ আলী, আড়ুয়াপাড়া ছাখাবী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ওসমান গণি, আযান ও ইসলামী সংগীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সুরকার ও গীতকার ক্বারী হাফেজ মোঃ সাদিক হাসান, কুষ্টিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ চৌধুরী বোরহান উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।