কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি- দুলাল, সাধারণ সম্পাদক মিঠু নির্বাচিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ ফেব্রুয়ারি ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি- দুলাল, সাধারণ সম্পাদক মিঠু নির্বাচিত

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল। আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু।

আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মীর সানোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই সহকারী নির্বাচন কমিশনার আশরাফ হোসেন ও মঞ্জুরুল আলম।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোটের ফল ঘোষণা করা হয়।

ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল ১৯২ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আদালতের পিপি ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অনুপ কুমার নন্দী ১৫৮ ভোট পেয়েছেন।একই পদে অপর প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ ৪৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু ২০৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী হাসানুল আসকার হাসু ১৭৮ ভোট ও মাহাতাব উদ্দিন ১৫ ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন