স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ জুন ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা

আরেক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এ বার ভরি প্রতি বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা। বৃহস্পতিবার (০৫ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়েছে, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ২৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা। নতুন দাম শুক্রবার (০৬ জুন) থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বাজুস।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।