কুষ্টিয়া প্রেস ডটকম-এর প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুকুল খসরু’র আজ শুভ জন্মদিন
'কুষ্টিয়া প্রেস ডটকম'-এর প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুকুল খসরু
জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুষ্টিয়া প্রেস ডটকম’-এর প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়ার সকলের অতি পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক মুকুল খসরু’র আজ শুভ জন্মদিন। সাংবাদিকতার আদর্শ ধারণ করে তিনি সেই ১৯৭৬ সাল অতঃপর প্রায় ৪৬ বছরেরও বেশি সময় ধরে এই মহান পেশায় আজও সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
জেলাতে সাংবাদিকতা পেশার আদর্শ ও সততার বিষয়ে বলতে গেলে এই সাংবাদিকের নাম প্রথম সারিতে চলে আসে। তাঁর অনুপ্রেরণায় কুষ্টিয়ায় আজ অনেকে পত্রিকার সম্পাদক ও সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি দীর্ঘসময় ধরে ‘কুষ্টিয়া প্রেসক্লাব’-এর সভাপতি (ভাঃ) পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিনের সাংবাদিকতা পেশা সময়কালে তিনি দেশের বিভিন্ন জাতীয়, সাপ্তাহিক ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকার বড় পদে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। বর্তমান দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের ডাক- পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
তাঁর অমায়িক ব্যবহার ও ব্যাক্তিত্বের কথা সকলের মুখে মুখে। মহান এই ব্যাক্তি কুষ্টিয়ার সাংবাদিকতা জগতে শিক্ষণীয় এক অনন্য অধ্যায়। তাঁকে শ্রদ্ধাযুক্ত জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা ও সুস্বাস্থ্য কামনা করেছেন কুষ্টিয়া প্রেস ডটকম- এর সম্পাদক ও প্রকাশক নূর মোহাম্মদ রবিউল।
























