কুষ্টিয়া শহরের থানাপাড়ায় দশম শ্রেণীর শিক্ষর্থীর ছুরি আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ নভেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় দশম শ্রেণীর শিক্ষর্থীর ছুরি আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহরের থানাপাড়ায় বাসার সামনে দশম শ্রেণির পরীক্ষার্থীকেদশম শ্রেণীর শিক্ষর্থীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর,২০২৬) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।

অভিযুক্ত আসামি গ্রেফতারের ১২ ঘন্টা আগে হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তারপর ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।

গত সোমবার (৯ নভেম্বর,২০২৬) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় এক দশম শ্রেণীর শিক্ষর্থী। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত।

অভিযুক্ত ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন নামের একটি ভবনে মায়ের সঙ্গে বসবাস করত।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।