কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ সোমবার (৯ নভেম্বর ২০২৬ সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়। উক্ত সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় খুলনা রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সর্বমোট ১৫ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করেন এবং উক্ত প্রতিযোগীতায় আরআরএফ, খুলনা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করায় কুষ্টিয়ার পুলিশ সুপার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ-সময় উপস্থিত ছিলেন ল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, জেলা ক্রিড়া অফিসার, ডিআইও(১), ডিএসবি, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
























