কুষ্টিয়ার ইসলামি চিন্তাবিদ মোঃ ইয়ামিন আলী মন্ডল-এর রোগমুক্তি ও সুস্থতা কামনা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
কুষ্টিয়ার ইসলামি চিন্তাবিদ মোঃ ইয়ামিন আলী মন্ডল-এর রোগমুক্তি ও সুস্থতা কামনা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশের একজন আধ্যাত্মিক সুফি সাধক বিশ্ব ওলী হযরত শাহসূফী খাজা বাবা ফরিদপুরী আটরশি (র.) মুুরিদান কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামি চিন্তাবিদ জনাব মোহাম্মদ ইয়ামিন আলী মন্ডল অসুস্থ আছেন। তিনি ঢাকার সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বিভাগে বেশ কয়েকদিন যাবত চিকিৎসাধীন রয়েছে।
তাঁর পরিবারের পক্ষ থেকে বড় ছেলে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গণের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব মোঃ রুহুল আমিন দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ইসলামি চিন্তাবিদ জনাব মোহাম্মদ ইয়ামিন আলী মন্ডল-এঁর ওস্তাদ ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে “বিশ্ব জাকের মঞ্জিল” নকশবন্দিয়া-মুজাদ্দেদিয়া তরিকার একজন প্রখ্যাত কামেল পীর বা সাধক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।