মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ আগস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ

মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়ে মেহেরপুরের মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকমুক্ত যুব সমাজ গঠন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, “তারুণ্যের শক্তিতে গড়ে উঠুক মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ।” মাদককে না বলে তরুণদের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এসো, মাদককে না বলি—সবুজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন