যশোরের বাঘারপাড়া উপজেলায় সহিংসতা নিরসনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
যশোরের বাঘারপাড়া উপজেলায় সহিংসতা নিরসনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক এক সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘারপাড়া উপজেলা কমিটি এ সভার আয়োজন করে।

সভায় বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর মো. ইকরামুল কবির মিঠু, পিএফজির সদস্য উত্তম কুমার মণ্ডল, অনীল কুমার ইন্দ্র, চিত্রা মডেল কলেজের প্রভাষক স্বপন কুমার বিশ্বাস, বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনুজ কুমার বিশ্বাস এবং মনি কুমার কেতু প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সহিংসতা ও বিভেদ পরিহার করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পিএফজি কমিটির কার্যক্রমের প্রশংসা করে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে পিএফজি নেতৃবৃন্দ এলাকায় শান্তি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন