কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনে জামায়াতের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনে জামায়াতের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে আগামী পৌরসভা নির্বাচনে জামায়াতের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে, ২০২৬) কুষ্টিয়া শহর জামায়াতের অফিসে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতা ঘোষণা ও প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শহর আমীর এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় কুষ্টিয়া পৌরসভার ২০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ৮নং ওয়ার্ডের প্রার্থী এখনও চুড়ান্ত করা হয়নি। এই ওয়ার্ডের প্রার্থী চুড়ান্ত হলে পরে নাম প্রকাশ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.