দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের আওতায় পিএফজি ও ওয়াইপিএজি গ্রুপের বাৎসরিক সমন্বয় সভা রবিবার (১৫ মার্চ) বিএডিসি উদ্যানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজি সমন্বয়কারী অধ্যাপক শফিকুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্যে সভা শুরু হয়। প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম ও ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন, জেলা সুজন কুষ্টিয়ার সভাপতি ও পিএফজি সদস্য অধ্যক্ষ অধ্যাপক আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল বাবলু, পিএফজি সদস্য রেজাউল করিম রেজা, মানবাধিকার কর্মী তাজনেহার বেগম, কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, সাবেক পৌর কাউন্সিল রিনা নাছরিন, সাবেক কাউন্সিল বনানী হাসান, রাজনৈতিক নেতা মিরাজুল ইসলাম রেন্টু, বাম রাজনৈতিক সংগঠক এসরারুল হক, অধ্যাপক ড. পারভীন আক্তার লাভলী, ধর্মীয় নেতা শহিদুজ্জামান সহ পিএফজি, ওয়াইপিএজি কমিটির সদস্যবৃন্দ, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা শিক্ষক সহ সর্বস্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় কর্মসূচির সকল কার্যক্রম পৃথকভাবে দুইটি গ্রুপ পর্যায়ে পিএফজি ও ওয়াইপিএজি কমিটির সদস্যদের সমন্বয়ে গ্রুপ সেশনের মাধ্যমে সকলের মাঝে উপস্থাপন করেন। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী প্রতিনিধিরা তাদের বক্তব্যে সম্প্রীতি রক্ষা, কিশোর গ্যাং প্রতিরোধ ও মাদক নির্মূল বিষয়ে গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা আগামীতে শান্তি সভার মাধ্যমে প্রকল্পের এই কার্যক্রমকে আরও গুরুত্ব দিয়ে সবাই এক হয়ে আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে এই প্রত্যাশা ব্যাক্ত করেন।
























