প্রগতি লাইফ ইন্সুইরেন্সের সাথে বীমা পার্টনার হিসেবে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ আগস্ট ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
প্রগতি লাইফ ইন্সুইরেন্সের সাথে বীমা পার্টনার হিসেবে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

নূর মোহাম্মদ রবিউল।। বাংলাদেশের দেশীয় বীমা কোম্পানির মধ্যে সেরা ও প্রথম স্থানে অবস্থানকারী প্রতিষ্ঠান ‘প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি’ সাথে বীমা পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে।

দেশে কার্যরত ব্যাংকাসুরেন্সে (Bancassurance) প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি’ সাথে বীমা পার্টনার হিসেবে সুনামধন্য ব্র্যাক ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি পার্টনারে কাজ করে ব্যাপক প্রসংসা অর্জন করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে এই দুটি ব্যাংক বিমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসাবে বিমা পণ্য বিপণন ও বিক্রয় ব্যবসা করে আসছে।

ব্যাংকাসুরেন্স একটি ফরাসি শব্দ। ১৯৮০ সালের দিকে ফ্রান্স ও স্পেন এটি প্রথম চালু করে। ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশেও এটি জনপ্রিয়তা পেয়েছে। ভারতে এটি চালু হয়েছে প্রায় তিন যুগ আগে। পাকিস্তান, শ্রীলংকাও ব্যাংকাসুরেন্সে সফল হয়েছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত বীমা শিল্পে প্রথম সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, মার্কেট লিডার, স্বনামধন্য, আন্তর্জাতিক ও জাতীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বহু স্বীকৃত ও অর্জনকারী অতঃপর ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ ২০২২ইং সালে এশিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

—————————

ফিরে দেখা।।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জীবন বীমা ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট অ্যাওয়ার্ড অর্জন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জীবন বীমা ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট অ্যাওয়ার্ড অর্জন


■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশে ব্যাঙ্কাস্যুরেন্স কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রগতি লাইফ স্বচ্ছতা, জবাবদিহিতা ও করপোরেট সুশাসনের জন্য জীবন বীমা কোম্পানি ক্যাটাগরিতে The Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) প্রদত্ত ICMAB Best Corporate Award অ্যাওয়ার্ড অর্জন করেছে। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন প্রমূখ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির লক্ষ্য গ্রাহকের আস্থা, সেবার মান ও উদ্ভাবনী বীমা সমাধানের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
—————————
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আয়োজনে ব্র্যাক ব্যাংক ক্যাম্পেইন বিজয়ীদের সম্মাননা প্রদান

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আয়োজনে ব্র্যাক ব্যাংক ক্যাম্পেইন বিজয়ীদের সম্মাননা প্রদান


■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আয়োজনে ব্র্যাক ব্যাংক ক্যাম্পেইনের বিজয়ীদের সম্মাননা প্রদান করেছেন। দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত হওয়া বাঙ্কা অ্যাওয়ার্ডস নাইট ও আনফোল্ডিং এ ব্র্যাক ব্যাংক ক্যাম্পেইনের বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। এটি ছিল সাফল্যকে স্বীকৃতি দেওয়া, দৃঢ় অংশীদারিত্ব উদযাপন এবং আগামীর স্বপ্ন উন্মোচনের এক অনন্য উপলক্ষ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।