ইরানের হামলার পর সৌদিতে তেলের দাম ২০ শতাংশ বেড়েছে ও উৎপাদন বন্ধ হয়েছে

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ মার্চ ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
ইরানের হামলার পর সৌদিতে তেলের দাম ২০ শতাংশ বেড়েছে ও উৎপাদন বন্ধ হয়েছে

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ইরানের হামলার পর এবার নিজেদের অর্থনৈতিক অবস্থা জানাল সৌদি আরব। সৌদি আরবের মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরও দেশের আর্থিক অবস্থান শক্তিশালী রয়েছে এবং তাদের একাধিক রপ্তানি পথ রয়েছে। এর মধ্যে লোহিত সাগর অন্যতম।
অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে সাম্প্রতিক উন্নয়ন উল্লেখ করলেও সরাসরি সংঘাতের কথা বলেননি।
তেল দামের ক্ষেত্রে, গত শুক্রবারের পর থেকে দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন রপ্তানি পথ হরমুজ প্রণালি দিয়ে কমে গেছে এবং উৎপাদন বন্ধ হয়েছে।
তিনি বলেন, ‘সৌদি আরবজুড়ে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমরা অর্থনৈতিক ও আর্থিক সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং বর্তমান তথ্য নিশ্চিত করছে যে, আমাদের আর্থিক অবস্থান ও মধ্যমেয়াদি দৃষ্টিভঙ্গি শক্তিশালী।’বিবৃতিতে আরও বলা হয়, দেশের আর্থিক অবস্থান দৃঢ়।
সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.