নোবেলজয়ী মালালা ১৩ বছর পর নিজের জেলায় ফিরে দাদির কবর জিয়ারত করলেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ মার্চ ২০২৫, ১:১০ পূর্বাহ্ণ
নোবেলজয়ী মালালা ১৩ বছর পর নিজের জেলায় ফিরে দাদির কবর জিয়ারত করলেন

পাকিস্তানের নোবেলজয়ী ও নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই দীর্ঘ ১৩ বছর পর নিজের শৈশবের স্মৃতিবিজড়িত শাংলা জেলায় ফিরে গেছেন। সেখানে গিয়ে তিনি তার প্রয়াত দাদির কবর জিয়ারত করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।

শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে মালালা লিখেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন প্রতি ছুটিতে পরিবারের সঙ্গে শাংলা যেতাম। দীর্ঘ বাস ভ্রমণের পর নেমেই ছুটে যেতাম দাদির কাছে’।

শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘বসন্তকালে আমরা কাজিনদের সঙ্গে মিলে গাছ থেকে কাঁচা বরই পেড়ে খেতাম, নদীর ধারে সময় কাটাতাম। এটি আমার শহরের ব্যস্ত জীবনের তুলনায় একেবারে আলাদা অনুভূতি দিত’।

উল্লেখ্য, ২০১২ সালে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) মালালার স্কুলবাসে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই ঘটনার পর তিনি দীর্ঘদিন পাকিস্তানের বাইরে ছিলেন। মালালা সর্বশেষ ২০১৮ সালে পাকিস্তানে ফিরে এলেও নিরাপত্তার কারণে শাংলায় যেতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।