উড়োজাহাজ নিয়ে যাওয়ার পথে সড়কে ফুটওভারব্রিজে আটকে গেল!
ঢাকা বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভারব্রিজে আটকে যায় এক উড়োজাহাজ। এতে কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পুরাতন এ উড়োজাহাজ বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে নিলে তা সামনে এগোনোর সুযোগ পায়। রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন।
স্থানীয়রা জানান, একটি ট্রাকে (ট্রেইলার) করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভারব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভারব্রিজের নিচে আটকে থাকে।
নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

























Leave a Reply