তরুন সাংবাদিক এস এম জামালের আজ জন্মদিন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
তরুন সাংবাদিক এস এম জামালের আজ জন্মদিন

কুষ্টিয়ার তরুণ সাংবাদিক এসএম জামালের জন্মদিন আজ। ২০০১ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার মাধ্যমে এস এম জামালের লেখালেখি শুরু। পাশাপাশি ডিনি দৈনিক সময়ের কাগজ ছাড়াও
জাতীয় দৈনিক আজকালের খবর, ইংরেজী দৈনিক ট্রাইবুন্যাল পত্রিকা ও জনপ্রিয় বাংলামেইল২৪.কমের জেলা প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমানে তিনি মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যায়নকালীন এই সাংবাদিককে ইতিমধ্যেই অনেকেই চারণ সাংবাদিক হিসেবে আখ্যায়িত করে থাকে। সাংবাদিকতার মানুষ এস এম জামাল সাংবাদিকতার পাশাপাশি নিজেকে মেলে ধরেছেন দেশীয় খাঁটি পণ্য নিয়ে কাজ করতে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক-সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত এস এম জামাল। ইকোনমি কুষ্টিয়ার চেয়ারম্যান হিসেবে সামাজিক সংগঠন পরিচালনা করছেন তিনি।

১৯৮৭ সালের এই দিনে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামে জন্মগ্রহণ করেন। দাদাবাড়ি ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকাতে। তার বাবা মো: কিরামত আলী এলাকার স্বনামধন্য ফার্ণিচার মিস্ত্রি হিসেবেখ্যাত। মা আয়েশা খাতুন গৃহিনী। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় এস এম জামাল।

ছাত্রাবস্থায় সাংবাদিকতা শখ তাকে পেয়ে বসে। ওষুধের ব্যবসার পাশাপাশি চলছিলো সাংবাদিকতা। পরবর্তীতে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে তরুন এই সাংবাদিক। ইতিমধ্যেই সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বেশ কিছু সম্মাননা স্মারক তার ঝুলিতে রয়েছে। সুস্থ্যধারার, সুরক্ষিত এবং উন্নয়নকর্মী সাংবাদিকতায় বেশ কিছু প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই তরুন সাংবাদিক।

সাংবাদিক এস এম জামালের প্রিয় ফল আম,পেয়ারা। প্রিয় ফুল গোলাপ। পছন্দের পোশাক গ্যাবাডিন প্যান্ট-শার্ট ও জিন্স-পাঞ্জাবী। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্তকাল তার ভীষণ ভালো লাগে। না শীত না গরম তার প্রিয় মুহুর্ত্ব। বই পড়া তার একটি বড় অভ্যাস। অবসরের বেশিরভাগ সময়ই কাটে বই পড়ে। গান শুনতে খুব পছন্দ করে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।