কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্দোগে দোয়া মাহফিল
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের উদ্দোগে নিউইয়র্কের বন্ক্সের নিরব রেস্টুরেন্ট আম্বিয়া অন্তরা ও হালিম চৌধুরী সহ সবার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে সাধারন সম্পাদক আশরাফুল আলমের সন্চালনায় (১৮ ই নভেম্বর) দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
এ সময় আম্বিয়া অন্তরা সম্পর্কে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার ( মাষ্টার অফ ল) , সমিতির ট্রাষ্টীবোর্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান , মাসুদুল ইসলাম , উপদেষ্টা মোঃ আহসান দুলাল , সাধারন সম্পাদক আশরাফুল আলম , যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান , একেএম রহমান মাসুম , আব্দুল্লাহ যুবায়ের , কবি জুলি রহমান, মহিমাতুজ্জোহুরা , মেহেরুন সহ অন্যান্য সদস্যও অতিথিবৃন্দ । সবাই আম্বিয়া অন্তরাকে একজন সংগঠক , লেখিকা , মিষ্টিমুখ , দক্ষ ক্যামরা পার্সন , সাংবাদিক ও সহজ সরল মিশুক একজন মেয়ে হিসেব উল্লেখ করেন । এছাড়া উনি আবার সুস্থ হয়ে যেন আগের অবস্থায় ফিরে আসেন এই কামনা করেন ।
আলোচনা সভার শেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তবে সমিতির সদস্য ও অথিতিদের প্রচন্ড ঠান্ডার মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অসংখ্য ধন্যবাদ জানান এবং আম্বিয়া অন্তরা আপা সংগঠনে তার ভূমিকা তুলে ধরার পাশাপাশি উনি সহ সকলের সুস্থতা কামনা করেন । এরপর দোয়া মাহফিল পরিচালানার জন্য ইমাম মোঃ ওবায়দুল হক কে আহ্বান করেন । ইমাম সাহেব ইসলামিক কিছু আলোচনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে উনাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে সংগঠনের সদস্যাসহ সবার সুস্থতার জন্য দোয়া করা হয়।
























